নিজস্ব প্রতিবেদক :: একটি ব্যাংকের রাজনৈতিক দখল ও প্রতি দখল নিয়ে জাতীয় সংসদে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা জাতি প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি গণবিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশের আর্থিকখাত ভঙ্গুর হয়ে আছে, বৈশ্বিক জটিলতায় জ্বালানিখাত মহাসংকটে নিপতিত, দ্রব্যমূল্য লাগামহীন, বিনিয়োগে স্থবিরতা কাটছে না, কর্মসংস্থানে কোন আশাবাদ নাই, আইন-শৃংখলা পরিস্থিতি নাজুকতার চুড়ান্ত সীমা স্পর্শ করেছে আর সীমান্তে পুশইনের মতো বহুরাষ্ট্রীয় সমস্যা আমাদের সামনে। এমন সময় একটি ব্যাংকের রাজনৈতিক দখল ও প্রতি দখল নিয়ে সংসদের ঘন্টার পর ঘন্টা আলোচনা জাতি প্রত্যাশা করে না।
