বিশ্বকাপ উন্মাদনায় মেক্সিকো, জার্সি পরে ভাইরাল পোষা হাঁস!

by naymur bd1999

৩৬ নিউজ ডেস্ক:: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনের পর আনন্দে মেতে উঠেছেন মেক্সিকোর ফুটবলপ্রেমীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর পুরো রাজধানী যেন এক বিশাল উৎসবের নগরীতে পরিণত হয়।

স্টেডিয়াম থেকে শুরু করে শহরের রাস্তাঘাট—সবখানেই ছিল সমর্থকদের ভিড়। নাচ, গান, উল্লাস আর জাতীয় দলের জার্সিতে সেজে ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের আনন্দ উদযাপন করেন।

বিজ্ঞাপন
banner

তবে বিশ্বকাপের এই উন্মাদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে পোষা প্রাণীদের মধ্যেও। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক মা ও তার ছেলেকে রাস্তা দিয়ে হাঁটতে অনুসরণ করছে তাদের পোষা হাঁস।

মজার বিষয় হলো, হাঁসটির গায়েও ছিল মেক্সিকো জাতীয় ফুটবল দলের জার্সি।
রাস্তা দিয়ে দুলতে দুলতে হাঁটতে থাকা হাঁসটিকে দেখে স্থানীয় বাসিন্দারা মুগ্ধ হন এবং অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন।

অন্যদিকে হাঁসটির মালিক মা ও ছেলে ছিলেন একেবারেই স্বাভাবিক, যেন জাতীয় দলকে সমর্থন জানাতে পোষা প্রাণীকে নিয়ে বের হওয়া তাদের নিত্যদিনের ঘটনা।

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222