শপিংমল ও দোকান খোলা রাখার নতুন সময়সূচি, অমান্য করলে ব্যবস্থা

by hsnalmahmud@gmail.com

৩৬ নিউজ ডেস্ক:: নির্ধারিত সময়ের পর শপিংমল, মার্কেট খোলা রাখলে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এক গণবিজ্ঞপ্তি মাধ্যমে এই ঘোষণা দিয়েছে সংস্থাটি।

এতে উল্লেখ করা হয়, সর্বস্তরের ব্যবসায়ীদের দাবি ও ক্রেতাদের সুবিধার্থে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এই নির্দেশনা প্রতিপালনে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ দোকান মালিক সমিতি থেকে জানানো হয়, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ালো সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

এই সিদ্ধান্তের জন্য দোকান মালিক সমিতির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ধন্যবাদ জানান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222