মঠবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার

by Masudul Kadir

পিরোজপুর প্রতিনিধি :: মঠবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার-ম্যানেজারকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পিরোজপুরের মঠবাড়িয়ায় শাপলা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপককে তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয় ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ উপজেলার সাপলেজা ইউনিয়ন বাজারের শাপলা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে উভয় কেন তিন মাসের কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন
banner

দণ্ডিতরা হলেন, ডায়াগনস্টিক সেন্টারের কথিত ডাক্তার মো. আবু হুরাইয়া (৩৭) ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মো. মনিরুল আলম (৪৮)।

জানা গেছে, কথিত ডাক্তার মো. আবু হুরাইয়া নিজে প্যারামেডিকেল ডিগ্রিধারী দাবি করে, প্রতি মঙ্গলবার সাধারণ রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। তিনি ভ্রাম্যমাণ আদালতে প্রয়োজনীয় সনদ দেখাতে না পারায় এ দণ্ডাদেশ প্রদান করে আদালত।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় অপচিকিৎসা রোধে এ অভিযান চলমান থাকবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222