অসুস্থ রুহুল আমীন কাসেমীকে দেখতে কুর্মিটোলা হাসপাতালে নেতৃবৃন্দ

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা গাজী রুহুল আমীন কাসেমীকে দেখতে গেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ জুন) হাসপাতালে তাকে দেখতে যান বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী এবং কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

বিজ্ঞাপন
banner

এ সময় নেতৃবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা বিষয়ে বিস্তারিত অবহিত হন।

তারা মাওলানা গাজী রুহুল আমীন কাসেমীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে তার সুস্থতার জন্য দোয়া করেন।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222