ক্রীড়া ডেস্ক :: কেপ ভার্দে উড়ছে। আকাশ ছোঁয়া রঙে। দারুণ পারফরম্যান্স করছে কেপ। ফুটবল বিশ্বকাপের চলতি আসরে তারা যেনো নিজেদের চেনাচ্ছে ভিন্ন উপায়ে । বিশ্বকাপের চলতি আসরে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে আটকে দিয়েছিল কেপ ভার্দে।
এবার আটকে দিল আর এক সেরা দল উরুগুয়েকে। ২-১ পিছিয়ে থেকেও ২-২ ড্র করে প্রথমবারেই ইতিহাসের দোরগোড়ায় ভোজিনহারা।
ম্যাচের শুরু থেকেই ভালো খেলছিল কেপ ভার্দে। ২১ মিনিটের মাথায় দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে দ্বীপ অঞ্চলকে এগিয়ে দেন কেভিন পিনা। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ম্যাক্সিমিলিয়ানো আরায়ুহোর গোলে সমতা ফেরায় উরুগুয়ে। অতিরিক্ত সময়ে আবার গোল করে ২-১ এগিয়ে যায় উরুগুয়ে। এবার গোল করেন অগাস্টিন ক্যানোবিও। ৬১ মিনিটে আবার সমতা ফেরায় কেপ ভার্দে। তারপর আর তাদের ডিফেন্স ভাঙা সম্ভব হয়নি ভালভের্দের দলের পক্ষে।
উরুগুয়ে ও স্পেন ম্যাচের পর কেপ ভার্দের পয়েন্ট এখন ২। স্পেন রয়েছে ১ নম্বরে। ৩ নম্বরে রয়েছে কেপ ভার্দে। দুইয়ে থাকা উরুগুয়ের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য নেই। একমাত্র গোলপার্থক্যে এগিয়ে উরুগুয়ে। যদি আগামী ম্যাচে সৌদিকে কেপ ভার্দে হারিয়ে দেয়, তাহলেই ইতিহাস গড়ে রাউন্ড অফ ৩২ এ চলে যাবে কেপ ভার্দে। এই মুহূর্তে, এই অঘটনেরই স্বপ্ন দেখছে ভোজিনহার দেশ।
তবে আজ হতাশ করেছে বেলজিয়াম। ইরানের বিরুদ্ধে ০-০ ড্র করেছে বেলজিয়াম। আগের ম্যাচে মিশরের বিরুদ্ধেও ০-০ ড্র করেছিলেন কেভিন ডে ব্রুইনিরা। আজ ১০ জনে খেলার ফলে জয় কঠিন হয়ে পড়ে বেলজিয়ামের জন্য। এই টানা দুই ম্যাচ ড্রয়ের ফলে প্লে-অফ একপ্রকার অনিশ্চিত লুকাকুদের জন্য।
