কোরআনের শুকরিয়া আয়াতের ব্যাখ্যা ঘিরে সংসদে বিতর্ক

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র কোরআনের শুকরিয়া আয়াত নিয়ে সংসদ উত্তপ্ত। আয়াতের ব্যাখ্যাকে কেন্দ্র করে সরকারি দল ও বিরোধী দল মুখোমুখি অবস্থান নিয়েছেন। কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে সংসদে উত্তপ্ত বিতর্কে মুখোমুখি অবস্থান নেন সরকারি ও বিরোধীদলের এমপিরা। প্রথমে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, বিরোধীদলের লোকেরা আমাদের কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে বাজেটে বরাদ্দ চাইবেন আবার রাজপথে বিক্ষোভও করবেন সেই কারণে আমি আল কোরআনের একটি আয়াত বলতে চাই। তিনি কোরআনের সুরা ইবরাহিমের ৭ নং আয়াত তেলাওয়াত করে অর্থ বলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের (নেয়ামত) বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন।’

অর্থ বলে তিনি বলেন, শোকর করতে হবে বাজেটের। শোকর করতে হবে বরাদ্দের। শোকর করতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিরোধীদলের লোকেরা শোকর করে না।

বিজ্ঞাপন
banner

এর জবাবে পাবনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, তাদের (সরকারি দলের) প্রশংসা করলে তারা আরো বাড়িয়ে দেবেন আর প্রশংসা না করলে তারা কি আমাদের পেটাবেন? এটা আসলে কোরআনের আয়াতের খুব ভুল ব্যাখ্যা।

এছাড়াও এ বিষয়ে কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222