আমের দেশে ইসলামী লেখক ফোরাম সদস্যদের যাত্রা শুরু

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের নির্বাহী সদস্যরা আমের দেশ রাজশাহীতে বিশেষ এক সফরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ঢাকা টু রাজশাহী, নিরাপদ সফরের জন্য দোয়া চাই। তিনি লিখেছেন, বৃষ্টিভেজা আষাঢ়ের সন্ধ্যায় আমরা রওনা করেছি আমের শহর রাজশাহীর পথে। বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের নির্বাহী কমিটি মাঝে মধ্যে দেশের বিভিন্ন শহরে সফর করে থাকে। সেখানকার ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান ঘুরে দেখা এবং সাহিত্য-সংস্কৃতিমনা আলেমদের সঙ্গে মেলবন্ধন তৈরি এসব সফরের মূখ্য উদ্দেশ্য।

বুধবার (২৪ জুন ২০২৬) সন্ধ্যায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে লেখক ফোরামের নির্বাহী সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন
banner

মুনীরুল ইসলাম বলেন, এবার যাচ্ছি রাজশাহী। বিকেল ৬টায় পল্টন থেকে ৮ জনের একটি টিম আমরা রওনা করেছি। গাজীপুর ও চন্দ্রা থেকে আরও ২জন যুক্ত হবেন। রাজশাহীর উপশহরে অবস্থিত জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ কাটাখালি মাদরাসায় রাতে অবস্থান করে কাল বৃহস্পতিবার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখব৷ সন্ধ্যার পর শহরের জামিউল উলুম দড়িখড়বোনা মাদসারায় একটি সাহিত্য মজলিসে অংশগ্রহণ করব। আশা করছি শুক্রবার সকালের মধ্যে ঢাকায় ফিরে আসব ইনশাআল্লাহ।

লেখক ফোরাম-এর নির্বাহী কমিটির ১০ সদস্যের টিমে আছেন সভাপতি মুনীরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিন ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান জামীল, অর্থ সম্পাদক উবায়দুল হক খান, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ ফিরোজী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নকীব মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেজা হাসান, গবেষণা সম্পাদক জুবায়ের রশীদ ও নির্বাহী সদস্য জাওয়াদ আহমাদ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222