হজ প্যাকেজে প্রতারণার শঙ্কা রয়েছে : ধর্ম মন্ত্রণালয়

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমোদনহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলার নামে প্রচারিত বিভিন্ন হজ প্যাকেজের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, সরকার অনুমোদিত বৈধ হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে হজে যাওয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনবিহীন কিছু এজেন্সি, গ্রুপ ও কাফেলা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজের বিজ্ঞাপন দিয়ে হজযাত্রীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। অথচ সরকার অনুমোদিত, বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির হজ কার্যক্রম পরিচালনার অনুমতি নেই। ফলে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে হজে গমন সম্ভব নয়।

ধর্ম মন্ত্রণালয় হজ সংশ্লিষ্ট সব ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেছে, তালিকাভুক্ত ও অনুমোদিত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে অর্থনৈতিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও হজ গাইডলাইন শিগগিরই ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট সবাইকে সরকারি ঘোষিত প্যাকেজ ও নির্দেশিকা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222