আশুলিয়ায় জনি হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: সভারের আশুলিয়ায় পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া হাসিবুল ইসলাম জনি হত্যা মামলার রহস্য ঘটনার দেড় বছর পর উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় পিবিআই, ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পিবিআই, ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ২০২৪ সালের ১২ ডিসেম্বর আশুলিয়া থানার মধুপুর উত্তরপাড়া এলাকায় ২১ বছর বয়সি হাসিবুল ইসলাম জনিকে মারধরের পর হত্যা করে তার মরদেহ স্থানীয় বাসিন্দা

নাজমুল হোসেনের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার চার দিন পর পুকুরে জনির অর্ধগলিত মরদেহ ভেসে উঠলে আশুলিয়া থানা পুলিশ তা উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা মো. শহিদুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান, দীর্ঘ অনুসন্ধান, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন আশুলিয়ার মধুপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়। এর আগে মামলার আরেক আসামি মো. শাহজালাল সরকারকে (২৮) গ্রেফতার করা হয়েছিল।

তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহজালাল সরকার জানিয়েছেন, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ইসলামসহ অন্য সহযোগীদের নিয়ে জনিকে হত্যা করা হয়। পরে হত্যার আলামত গোপন করতে মরদেহ পুকুরে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়।

এম এন মোর্শেদ বলেন, ‘অব্যাহত তদন্ত ও প্রচেষ্টার ফলে ঘটনার দেড় বছর পর আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
-বাসস

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222