19
নিজস্ব প্রতিবেদক :: পুলিশ জানায়, রোববার রাতে শিশুটি বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে গেলে অভিযুক্ত পশুরাম মনিদাস তার স্ত্রীর সহযোগিতায় হত্যার হুমকি দিয়ে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষককে আটক করা হয়েছে।
