আন্তর্জাতিক ডেস্ক:: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তান ও তালেবানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে সংঘাত বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার (২৯ জুন) এক সংবাদ সম্মেলনে বলেন, গুতেরেস আফগানিস্তান ও পাকিস্তানকে কূটনীতির মাধ্যমে তাদের মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে এবং সব পরিস্থিতিতে বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা রক্ষা করতে হবে।
ইউএনএএমএ-র বিবৃতির উল্লেখ করে দুজারিক বলেন, পাক্তিয়া, পাক্তিকা ও কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।
তার মতে, এই হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার বহু বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো তাদের চাহিদা মূল্যায়ন করছে ও জরুরি সহায়তা প্রদানের প্রস্তুতি নিচ্ছে।
পাকিস্তান সোমবার বলেছে, তাদের ভূখণ্ডে একাধিক ‘সন্ত্রাসী’ হামলার জবাবে তারা আফগানিস্তানের অভ্যন্তরে জঙ্গিদের আস্তানায় হামলা চালিয়েছে। জবাবে তালেবান বলেছে, এসব হামলায় কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ও সীমান্ত সংঘর্ষ বেড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও তালেবানের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইসলামাবাদ তালেবানকে আফগান ভূমি থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ার জন্য অভিযুক্ত করে, যা তালেবান অস্বীকার করেছে । সূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল এজেন্সি
হাআমা/
