কর্ণফুলীতে ডুবেছে লাইটার জাহাজ, ১২ নাবিককে জীবিত উদ্ধার

by Masudul Kadir

চট্টগ্রাম প্রতিনিধি :: কর্ণফুলীতে ডুবে গেছে লাইটার জাহাজ। বারো জন নাবিকও জলে ভেসে যায়। অবশ্য তারা সবােই জীবিত আছেন। চট্টগ্রামে কর্ণফুলী চ্যানেলে দুই জাহাজের মুখোমুখি ধাক্কায় এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ জুন) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। জাহাজটি চট্টগ্রাম থেকে পাথর নিয়ে ঢাকায় যাচ্ছিল বলে কোস্ট গার্ডের জনসংযোগ শাখা থেকে জানানো হয়।

সূত্র জানায়, লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে কোস্ট গার্ডের দ্রুত তৎপরতায় জাহাজে থাকা ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন
banner

কোস্ট গার্ডের তথ্যমতে, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে ঢাকায় যাওয়ার পথে অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি বে হারবার-২’ নামক লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর আসে। সংবাদ পাওয়ার পরপরই কোস্ট গার্ডের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তাৎক্ষণিক অভিযানে আটজনকে এবং পরে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়। জাহাজটিতে থাকা মোট ১২ জন নাবিককে অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

চট্টগ্রাম বন্দরের সচিব নাসির উদ্দিন বলেন, ‘ডুবে যাওয়া লাইটার জাহাজটি বে হারবার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন। তবে দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। বর্তমানে চট্টগ্রাম বন্দরের মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ ও সচল রয়েছে।’

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222