বৃষ্টি থেকে বাঁচাতে কুরআন বুকে টেনে নিলেন নাসিরুদ্দীন পাটোয়ারী

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: কুরআনের প্রতি পরম মমতার পরিচয় দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শিশু হাফিজদের নিয়ে রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করে দোয়া করছিলেন এনসিপি নেতারা। সঙ্গে ছিলো শিশু হাফেজরাও। তাদের সঙ্গে ছিলো পবিত্র কালামুল্লা শরিফ। দোয়ার জন্য শিশু হাফেজরা কুরআনকে বেঁধিতে রেখেছিলেন। তখনই নামে বৃষ্টি। জুম বৃষ্টি। বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে কুরআনকে বাঁচাতে তিনি দোয়া ছেড়ে দিলেন। আগে কুরআনকে পরম মমতায় নিজের বুকে জড়িয়ে নিলেন।

বুধবার (১ জুলাই) সকালে এনসিপির নেতাদের নিয়ে রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করে দোয়া করার সময় এমন ঘটনার সূত্রপাত হয়।

বিজ্ঞাপন
banner

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যেই এমন ভিডিও ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন পাটোয়ারীকে। একজন লিখেছেন, বৃষ্টি আসায় পবিত্র কুরআনকে বুক জড়িয়ে নিলেন Nasiruddin Patwary – নাসীরুদ্দীন পাটওয়ারী ভাই তা নোটিশ করে Hasnat Abdullah ভাইও সাথে সাথে সবাইকে তা ইশারা করলে সবাই বুকে নিয়ে নেয়। যা চোখের শান্তি, হৃদয়ের তৃপ্তি। বৃষ্টির দিন সাথে কুরআনে পাক বুকে এই দোয়া তো কবুল হওয়ার মত.. ইয়া রব্বুল আলামীন ৭১ এর শহীদ ও জুলাই শহীদ এবং শহীদ শরীফ Osman Hadi – ওসমান হাদিসহ সকল শহীদকে মাগফিরাতে জান্নাতুল ফেরদৌসের আ’লা মকাম দেন এবং দেশে মুসলিম জাহানে ইনসাফ কামিয়াব করে দেন। আমিন

আবদুল মান্নান সরকার লিখেছেন, কোরআন কেমনে বুকে নিয়ে নিলো যাতে বৃষ্টির ফোটা না পড়ে। মনোমুগ্ধকর দৃশ্য।
এইচ এম সুজন এসকে লাভ চিহ্ন দিয়ে লিখেছেন, নাসিরউদ্দিন বৃষ্টি দেখে চুপ করে নিজেই কুরআন শরীফ বুকে নিয়ে রাখলো কাউকে কিছু বুঝতেও দিলোনা এর জন্যই তুমি নাসিরউদ্দিন।❤️

শাহনাজ বিনতে বেলাল লিখেছেন, মোনাজাতের মধ্যেও পবিত্র কোরআন কিভাবে বুকে নিয়েছে যাতে ভিজে না যায় ।। কয়েকবার দেখেছি মনমুগ্ধকর দৃশ্যটা।❤️

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222