মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের ২০২৬ সালের ৮ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ মাহমুদ সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও কমিটি হ্যান্ডওভার-২০২৬ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসাইন এবং সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম নবগঠিত ৮ম কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন রাকিব হাসান, আলামিন হোসেন ও প্রান্ত মণ্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আক্তার ও মো. হাম্মাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক লামিয়া আক্তার, সহ-organizational সম্পাদক মেহেরুননেসা মনি, কোষাধ্যক্ষ মাহফুজা আক্তার মিহা, সহ-কোষাধ্যক্ষ জুনায়েদ হাসান, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইফরা সরদার, প্রচার সম্পাদক মো. মেজবাহ দেওয়ান, সহ-প্রচার সম্পাদক মুতাসাদ্দির হাসান ইভান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ এ এলাহী আকিব, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সায়েম, সাংস্কৃতিক সম্পাদক রিম আক্তার, আইন বিষয়ক সম্পাদক সোহাইল মাহমুদ চৌধুরী, আপ্যায়ন সম্পাদক সালজানা আলম, সহ-আপ্যায়ন সম্পাদক আনিকা আহমেদ উপমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফান আহমেদ আবির, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সিয়াম, নারী বিষয়ক সম্পাদক প্রীতি সরকার এবং সহ-নারী বিষয়ক সম্পাদক সিদরাতুল মুনতাহা মুসফিকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মো. ইসহাক বেপারী এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. জিহাদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মো. শাহাদাত হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম। জমকালো এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিদায়ী কার্যনির্বাহী কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি খালিদ মাহমুদ ও সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার সংগঠনের সদস্য, অ্যালামনাই ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তারা মুন্সিগঞ্জ-বিক্রমপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের বিকাশ, শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
টিএইচএ/
