বান্দরবানে ১৯ আশ্রয়কেন্দ্র উন্মুক্ত, ঠাঁই পেয়েছেন ৪ হাজার মানুষ

by Masudul Kadir

বান্দরবান প্রতিনিধি : টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও সাংগু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবান পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় মানুষ দিশেহারা হয়ে আশ্রয় খুঁজতে শুরু করেছে। বান্দরবানে ১৯ আশ্রয়কেন্দ্র উন্মুক্ত করা হয়েছে। এতে ঠাঁই পেয়েছেন ৪ হাজার মানুষ।

নদীর পানি প্রবেশ করায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বহু ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে। ফলে শিশু, নারী ও বয়স্কসহ অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন
banner

বান্দরবান পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণা বড়ুয়া জানান, পৌর এলাকায় মোট ১৯টি আশ্রয়কেন্দ্র চালু রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

তিনি জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের জন্য প্রতিদিন দুপুর ও রাতে দুই বেলা রান্না করা খিচুড়ি সরবরাহ করছে বান্দরবান পৌরসভা।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক বাসসকে বলেন, আশ্রয়কেন্দ্রে আশ্রিত সবার জন্য নিয়মিত খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য মশার কয়েল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং অব্যাহত রয়েছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদস্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222