মুফতী কাজী সিকান্দারের কবর জিয়ারত করলেন লেখক বন্ধুরা

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আইন ও সমাজকল্যাণ সম্পাদক এবং ফেনী সাহিত্য ফোরামের সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক, সম্পাদক ও সংগঠক মুফতি কাজী সিকান্দারের কবর জিয়ারত করেছেন তার কয়েকজন লেখক বন্ধু ও সহযোদ্ধা। তারা মরহুম লেখকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন। তাদের সঙ্গে মরহুম লেখকের এলাকারও কয়েকজন এসে যোগ দেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে অবস্থিত লেখকের মাকবারায় হাজির হন লেখক কাফেলা। এ সময় সেখানে শোকের আবহে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। কাজী সিকান্দারের বড় ভাই চোখের জল ছেড়ে দিয়ে উপস্থিত লেখকদের আপন করে নেন।

বিজ্ঞাপন
banner

লেখক কাফেলায় উপস্থিত ছিলেন বার্তা২৪ ডটকমের যুগ্ম সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, শীলন বাংলাদেশের চেয়ারম্যান মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, কুমিল্লার খাদিজাতুল কুবরা মাদরাসার পরিচালক ও রাজনীতিক মারুফুল আলম প্রমুখ।

গত ২৪ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী এলাকায় ফেনী সাহিত্য ফোরামের আয়োজিত আনন্দ ভ্রমণে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুফতী কাজী সিকান্দার। পরে তাকে সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাজী সিকান্দরের গ্রামের বাড়ি ফেনীতে। তিনি থাকতেন ঢাকার কামরাঙ্গীরচরে। সেখানে নিজ প্রতিষ্ঠিত মাদরাসা পরিচালনা ছাড়াও বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আলেম-লেখক কাজী সিকান্দার তাঁর জীবদ্দশায় গল্প, উপন্যাস, কবিতা, গবেষণা ও পাঠ্যবইসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। সম্পাদনা করেছেন অসংখ্য স্মারক, বই ও পত্রিকা।

May be an image of one or more people

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222