দিল্লিতে সিজেপির বিক্ষোভে আহত ২০ বছরের তরুণী আইসিইউতে

by Fatih Work

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সংসদ ভবন অভিমুখে আয়োজিত বিক্ষোভে পুলিশি অ্যাকশনের সময় গুরুতর আহত ২০ বছর বয়সী এক তরুণীকে রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র মঙ্গলবার জানায়, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

জানা গেছে, সোমবার দিল্লির জন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় নিরাপত্তার জন্য বসানো একটি ধাতব ব্যারিকেডের সাথে সজোড়ে ধাক্কা লেগে মারাত্মকভাবে আহত হন ওই তরুণী। উদ্ভূত পরিস্থিতিতে সোমবারের সংঘর্ষের ঘটনায় অন্তত ৯০ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তবে মঙ্গলবার সকালের মধ্যে চিকিৎসা শেষে ৭৯ জন শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়মের দায় নিয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির ‘সংবাদ চলো’ কর্মসূচির ডাক দেওয়া হয়। জন্তর মন্তর থেকে হাজার হাজার সমর্থক ও সাধারণ শিক্ষার্থী সংসদ ভবনের দিকে যাত্রা শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর চড়াও হলে ক্ষোভে ফেটে পড়ে রাজপথ।

অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনায় অন্তত ১১৮ জন পুলিশ সদস্য এবং প্রায় ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। সংঘর্ষের সময় ক্ষুব্ধ আন্দোলনকারীরা সংঘাত সৃষ্টি করলে পুলিশের ২০টিরও বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222