জুলাই দিবস সমাবেশে বক্তব্য রাখবেন চরমোনাই পীর

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক :: ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীতে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ আগস্ট বুধবার সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে বর্ণাঢ্য গণমিছিল বের করা হবে।

বিজ্ঞাপন
banner

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার পক্ষ থেকে সমাবেশ ও গণমিছিল সফল করতে নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222