বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি ডা. মোহাম্মদ আল আমিন রাকিবের শ্রদ্ধেয় পিতা জনাব আইয়ুব আলী আজ রবিবার (১৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
আজ এক শোকবার্তায় মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জনাব আইয়ুব আলীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি তিন ছেলে ও স্ত্রী রেখে ইন্তেকাল করেছেন। তাঁর বড় সন্তান ডা. মোহাম্মদ আল আমিন রাকিব বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। এই শোকাবহ সময়ে আমি তাঁর এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, মৃত্যু অবশ্যম্ভাবী। তবে প্রিয়জনের মৃত্যু স্বজনদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন শোকের মুহূর্তে মহান আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করার জন্য আমি ডা. মোহাম্মদ আল আমিন রাকিবসহ মরহুমের পরিবারের সকল সদস্যের প্রতি আহ্বান জানাচ্ছি।
মহাসচিব আরও বলেন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে মরহুম জনাব আইয়ুব আলীর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল করার তাওফিক দান করুন। আমিন।
মরহুমের জানাজা আজ রবিবার বাদ মাগরিব নারায়ণগঞ্জের নিজ এলাকা গেদ্দার বাজারে অনুষ্ঠিত হবে।
