৩৬ নিউজ প্রতিবেদক:: বিশ্ব ইজতেমার বিভিন্ন সংকট নিরসন এবং ২০১৮ সালের ১ ডিসেম্বর ও ২০২৪ সালের ১৮ ডিসেম্বর রাতে টঙ্গীতে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একমত হয়েছেন দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও মাশায়েখ।
এই দাবির প্রেক্ষিতে আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনের বিষয়টি ৩৬ নিউজকে নিশ্চিত করেছেন শুরাঈ নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, সম্মেলনে দেশের শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন আলেম ও ইসলামি ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:
- আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ)
- মুফতি মুহাম্মদ আবদুল মালেক (খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)
- মাওলানা উবায়দুল্লাহ ফারুক (সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ)
- মাওলানা মামুনুল হক (আমির, বাংলাদেশ খেলাফত মজলিস)
- মাওলানা মাহফুজুল হক (মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)
- মাওলানা সাজিদুর রহমান (মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ)
- মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাই)
- মাওলানা গাজী আতাউর রহমান (মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ)
- মাওলানা মুহিউদ্দীন রাব্বানী ও মাওলানা জুনায়েদ আল হাবীব
- মাওলানা সালাউদ্দিন নানুপুরী, হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি জসিম উদ্দিন ও মুফতি কেফায়েতুল্লাহসহ চট্টগ্রামের বিশিষ্ট আলেমগণ।
সম্মেলনের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আরো জানান, জাতীয় গুরুত্ব বিবেচনা করে উক্ত সম্মেলনটি কাভার করতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
