অপচিকিৎসা ও প্রতারণা রোধে ‘দাম্পত্য সিক্রেট’ বইয়ের মোড়ক উন্মোচন

by hsnalmahmud@gmail.com

যৌন চিকিৎসার নামে প্রতারণা রোধ এবং সঠিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রকাশিত হলো ডা. আসিফ আনোয়ার রচিত নতুন গ্রন্থ “দাম্পত্য সিক্রেট”। যৌন ও প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসিফ আনোয়ারের লেখা এটিই বাংলাদেশের প্রথম যৌন সচেতনতা বিষয়ক পূর্ণাঙ্গ বই।

​শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ৩টায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঘাটারচর চৌরাস্তায় অবস্থিত বিডি হেলথ সেন্টারে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বিজ্ঞাপন
banner

​অনুষ্ঠানে বিডি হেলথ সেন্টারের চেয়ারম্যান ও প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলাম ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন। বইটির সম্পাদনা করেছেন মো. মনিরুজ্জামান।

​অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হানিফ কাজী, মো. আমিনুল ইসলাম, শেখ সাদী, মো. রবিন, হুমায়ূনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বইটি সম্পর্কে লেখক ডা. আসিফ আনোয়ার বলেন, “সামাজিক লজ্জা ও সঠিক জ্ঞানের অভাবে প্রতিনিয়ত মানুষ অপচিকিৎসা ও ভুয়া চিকিৎসকদের প্রতারণার শিকার হচ্ছেন। যৌন জীবনের নানা ভুল ধারণা দূর করে বৈজ্ঞানিক তথ্য ও সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই গ্রন্থ। দাম্পত্য জীবনে হতাশার বদলে সচেতন হয়ে সম্পর্ককে আরও সুদৃঢ় ও আকর্ষণীয় করতে বইটি বিশেষ ভূমিকা রাখবে।”

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222