মসজিদ প্রাণ, ইমাম দিশারী—সুস্থ সমাজ ও রাষ্ট্র গঠনের কারিগরী প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ইমাম সম্মেলন ২০২৬।
জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল ১৪ সেপ্টেম্বর, সোমবার, দুপুর ২টায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনা, ঢাকা।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ইসলামীক ফাউন্ডেশনের ডিজি মুফতী মুহিবুল্লাহিল বাকী নদবী, মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন। এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখবেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।
উক্ত জাতীয় ইমাম সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউছিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া।
আয়োজকরা জানান, দেশের ইমাম-খতীবদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, ইসলামী মূল্যবোধের প্রচার-প্রসার এবং সুস্থ সমাজ ও রাষ্ট্র গঠনে ইমামদের ভূমিকা আরও সুদৃঢ় ও বেগবান করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইমাম, খতীব, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
এ উপলক্ষে আজ জামি’আ ইসলামিয়া রবিউল উলুম ঢাকায় মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী আ ফ ম আকরাম হুসাইন, মুফতী ফয়জুল্লাহ বিন মুখতার, মুফতী সাইফুল্লাহ নোমানী, মাওলানা হেদায়াতুল্লাহ ফয়েজী, মুফতী আমানুল্লাহ বসন্তপুরী, মাওলানা কামাল উদ্দিন নোমানী, মুফতী মাসুম বিন আবু বকর, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুহাম্মাদ ওয়াসিফ প্রমূখ।
