পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তা গোটা মুসলিম বিশ্বের অনুভূতির বিষয়: মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া

by hsnalmahmud@gmail.com

পৃথিবীর সবচেয়ে পবিত্র নগরী মক্কা মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমুআর নামাজের খুতবাপূর্ব বয়ানে তিনি এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

জুমুআর বয়ানে মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, পবিত্র মক্কা-মদিনা মুসলমানদের হৃদয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। বিশ্বের কোটি কোটি মুসলমান যেই পবিত্র ভূমির প্রতি ঈমানি ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করেন। সেই পবিত্র মক্কা মুকাররমার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি বা হামলার সংবাদ মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত উদ্বেগজনক।

বিজ্ঞাপন
banner

তিনি আরো বলেন, পবিত্র কাবা শরীফ ও মসজিদুল হারামকে কেন্দ্র করে মক্কা মুকাররমার মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পবিত্র স্থানের দিকে হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনাটির তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধে মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া আরও বলেন, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা শুধু সৌদি আরবের বিষয় নয়; এটি গোটা মুসলিম বিশ্বের আবেগ ও ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পৃক্ত। বিশ্বের মুসলমানরা পবিত্র এই দুই নগরীর শান্তি, নিরাপত্তা ও মর্যাদা সর্বদা অটুট দেখতে চান।

তিনি মুসলিম বিশ্বের সকল রাষ্ট্রপ্রধান, আলেম-উলামা, ধর্মীয় নেতৃবৃন্দ ও সচেতন উম্মাহকে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সম্মান রক্ষার বিষয়ে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222