ইজতেমা ময়দানে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার

by Fatih Work

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৭ ডিসেম্বর দিনগত রাতে ইজতেমার মাঠে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা আলমি শুরার অনুসারীদের ওপর হামলা চালায়। এতে তিনজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন।

এ ঘটনায় ওইদিনই দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান সই করা এক গণ বিজ্ঞপ্তিতে ইজতেমায় ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222