বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাধাতে চাইছে : পশ্চিমবঙ্গের মন্ত্রী

by Fatih Work

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে। শনিবার (১১ জানুয়ারি) কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে এই অভিযোগ করেন তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী।

সীমান্তে বাংলাদেশ ভারতকে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। তৃণমূল এই নেতার দাবি, ইউনূস সরকার নিজেই খুব একটা ভালো জায়গায় নেই।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, আমাদের সীমায় আমরা কাঁটার বেড়া দিলে তাদের কী? আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না। বারবার আটকে দিচ্ছে কাজ। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পেছনে কিছু কিছু দেশের ইন্ধন রয়েছে বলে আমার মনে হয়।

প্রসঙ্গত, আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ছাড়া সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন।

এর আগে, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের প্রতিবাদ জানালে কাজ বন্ধ রাখে বিএসএফ।

সূত্র : এশিয়া নেট

এমএনএকে/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222