লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধবিধ্বস্ত গাজার সঙ্গে তুলনা করলেন আমেরিকান অভিনেত্রী

by Fatih Work

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাবানলের ধ্বংসযজ্ঞকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজার সঙ্গে তুলনা করেছেন আমেরিকান অভিনেত্রী জেমি লি কার্টিস।

৬৬ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেত্রী বলেন, “আমি লস অ্যাঞ্জেলেসেই জন্মেছি ও বড় হয়েছি। এখন পুরো শহর আগুনে পুড়ছে। প্যাসিফিক প্যালিসেডস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।”

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, “আমার আশেপাশের পুরো অঞ্চল শেষ হয়ে গেছে। যদিও আমার বাড়ি এখনো অক্ষত, তবে আশপাশের অঞ্চল গাজ্জার মতো কিংবা অন্য কোনো যুদ্ধবিধ্বস্ত জায়গার মতো দেখতে হয়ে গেছে। এটি অত্যন্ত ভয়াবহ।”

এমএনএকে/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222