আম বয়ানে শুরু ৫৮তম বিশ্ব ইজতেমা

by Fatih Work

মুসলিম বিশ্বের বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। টঙ্গীর তুরাগ নদের তীরে মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, ৩১ জানুয়ারি শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এছাড়া, শুক্রবার জুমার নামাজে ইমামতি করবেন তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা জুবায়ের। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল হবে।

বিজ্ঞাপন
banner

বিশ্ব ইজতেমা এবারে দুটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুটি ধাপই শুরায়ে নিজামের তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে, অন্যদিকে দ্বিতীয় ধাপে ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।

এদিকে, ইজতেমা ময়দান ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমায় অংশগ্রহণের জন্য এসে পৌঁছেছেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222