বিএনপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

by Fatih Work

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণসমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে শুক্রবার বিকালে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

সমাবেশে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আবুল বাসার ফুল মিয়া তার বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন, যা নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলতে থাকে।

তবে এ বিষয়ে আবুল বাসার ফুল মিয়া নিজের অবস্থান স্পষ্ট করে দাবি করেছেন, তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেননি। তার দাবি, “আমি ‘জয় বাংলা’ বলে কোনো স্লোগান দেয়নি। এটা আমার দুশমনদের স্লোগান। কেন আমি জয় বাংলা বলব?” ফুল মিয়া জানান, তার পাশে থাকা একজন ব্যক্তি স্লোগানটি দিয়েছিলেন।

হাতিয়া পৌরসভার যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন বলেন, “এটি ভুলবশত হয়ে গেছে। মানুষ মাত্রই ভুল করে, এটি তিনি ইচ্ছাকৃতভাবে বলেননি।”

সমাবেশে জেলা বিএনপির সদস্য খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222