আখেরি মোনাজাত কাল, মধ্যরাত থেকে যেসব সড়কে গণপরিবহন বন্ধ

by Fatih Work

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রবিবার সকালে অনুষ্ঠিত হবে।

মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসছেন, যার ফলে ইজতেমা এলাকায় জনসমাগম বৃদ্ধি পাচ্ছে। এ কারণে আজ মধ্যরাত ১২টা থেকে ইজতেমা অঞ্চলে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন
banner

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান।

রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জিএমপি কমিশনার জানায়, শনিবার মধ্যরাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া, ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে চলাচল করতে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।

তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ মোনাজাত পরিচালনা করবেন।

এবার তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে তৃতীয় ধাপ শুরু হবে, যার আখেরি মোনাজাত ১৬ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে। ১৮ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীরা ময়দান প্রশাসনের কাছে বুঝিয়ে দেবেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222