স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটবে ৭ দিন

by Fatih Work

আগামী ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইন কম্পানি। সৌর ব্যতিচারের কারণে এ বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ স্যাটেলাইট কম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ মার্চ সকাল ৯.৫৩টা থেকে ১০.০১টা পর্যন্ত মোট ৮ মিনিট, ৮ মার্চ সকাল ৯.৫২ মিনিট থেকে ১০.০২টা পর্যন্ত মোট ১০ মিনিট, ৯ মার্চ ৯.৫১টা থেকে ১০.০৩টা পর্যন্ত মোট ১২ মিনিট, ১০ মার্চ ৯.৫০টা থেকে ১০.০৩টা পর্যন্ত মোট ১৩ মিনিট, ১১ মার্চ ৯.৫০টা থেকে ১০.০৩টা পর্যন্ত মোট ১৩ মিনিট, ১২ মার্চ ৯.৫০টা থেকে ১০.০২টা পর্যন্ত মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ ৯.৫১টা থেকে ১০টা পর্যন্ত মিনিট ৯ মিনিট বিঘ্ন ঘটতে পারে।

সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

বিএসসিএল এই ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222