শিক্ষার্থীদের হাতে আটক আওয়ামীপন্থী অধ্যাপক মিল্টন

by Nur Alam Khan

শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন কট্টর আওয়ামীপন্থী ও জুলাই অভ্যুত্থানবিরোধী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। আজ বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটকের পর অধ্যাপক মিল্টন বিশ্বাসকে প্রক্টর অফিসে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় অধ্যাপক মিল্টন বিশ্বাসের নামে দুটি মামলা রয়েছে। এসব মামলা থেকে অব্যাহতি চেয়ে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নিকট একটি চিঠি নিয়ে আসেন।

বিজ্ঞাপন
banner

জানা যায়, কট্টর আওয়ামীপন্থী বাংলা বিভাগের এই অধ্যাপক জয় বাংলা শিক্ষক সমাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সেক্রেটারি।

এ বিষয়ে অধ্যাপক মিল্টন বিশ্বাস বলেন, ‘আমার নামে দুটি মামলা আছে। সে মামলা থেকে অব্যাহতির জন্য আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন স্যারের কাছে চিঠি দিতে এসেছিলাম।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘তিনি আমার কাছে মামলা বাতিলের জন্য আবেদন নিয়ে আসেন। পরে আমি তাকে বলি এটা শিক্ষক সমিতির অফিসে জমা দেবেন। আমার এখান থেকে বের হয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222