মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এই সংক্রান্ত একটি বার্তা ওয়াশিংটন থেকে ঢাকা সরকারকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বুধবার সচিবালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ তাদের নাগরিকদের গ্রহণ করতে রাজি। তবে তারা যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে, ভারতীয়দের মতো নথিপত্রহীন বাংলাদেশিদের হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয়।
প্রাথমিকভাবে, যুক্তরাষ্ট্রও এমন কিছু করার পরিকল্পনা না থাকার কথা জানিয়েছে এবং তারা বাংলাদেশ থেকে ফেরত আসা নাগরিকদের সঙ্গে মানবাধিকার সম্মান করে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।
এনএ/
