যুক্তরাষ্ট্র এবং ইসরাইল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছিল বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সোমবার (১০ আগস্ট) তেহরান বিশ্ববিদ্যালয়ে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন পেজেশকিয়ান। তিনি জানান, আক্রমণকারী পক্ষগুলো ইরানে নিরাপত্তাহীনতা তৈরি করা এবং দেশটিকে দুর্ভিক্ষ, লুটপাট ও সামাজিক পতনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়েছিল।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা, গুপ্তচর নেটওয়ার্ক, ভাড়া করা উপাদান এবং তাদের দেশীয় প্রতিনিধিদের ওপর ভিত্তি করে আক্রমণকারীদের তৈরি করা হিসাব-নিকাশগুলো একে একে ব্যর্থ করে দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা।
