কা’শ্মী’র হামলা নিয়ে মুখ খুলল পাকিস্তান

by Nur Alam Khan

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। তারা বলেছে, এ হামলার সঙ্গে পাকিস্তান জড়িত নয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এর সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই। ‘লাইভ নাইন্টি টু’ এর বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারতের রাজ্যগুলোতে— নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্রিশগড়ে, মণিপুরে এবং দক্ষিণে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি ষড়যন্ত্র নয়, স্থানীয় বিদ্রোহ।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। যাদের সবাই বেসামরিক ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারত অভিযোগ করে থাকে তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে যেসব হামলা হয় সেখানে পাকিস্তানের মদদ থাকে। তবে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গতকাল যে হামলা হয়েছে সেটি সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদীদের অত্যাচারের ফল। তিনি বলেন, এই বিদ্রোহীরা তাদের অধিকার চাচ্ছে। হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু, খ্রিষ্টান, বৌদ্ধ, মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে। আর মানুষ এর প্রতিক্রিয়া দেখাচ্ছে।

খাজা আসিফ পাল্টা অভিযোগ করেন, ভারত পাকিস্তানের বেলুচিস্তানে অস্থিরতা সৃষ্টি করছে। যেটির প্রমাণ তাদের কাছে আছে। তিনি বলেন, ভারত বেলুচিস্তানে অস্থিরতায় মদদ দিচ্ছে। আমরা একবার নয়, একাধিকবার প্রমাণ দেখিয়েছি।

তিনি জানিয়েছেন, পাকিস্তান যেকোনো ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানায়। তবে ভারত সরকার তার জনগণকে মৌলিক অধিকার দিচ্ছে না তাই মানুষ এমন বিদ্রোহী হয়ে উঠছেন বলে দাবি খাজা আসিফের। তিনি বলেন, যদি সেনাবাহিনী ও পুলিশ মানুষের বিরুদ্ধে নৃশংসতা করে, তাহলে এমন হবেই।

এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকেও নিন্দা প্রকাশ করা হয়েছে। দেশটির গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে দখলকৃত জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তান উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তান নিন্দা প্রকাশ করছে। নিহতের পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করছে পাকিস্তান।

এদিকে হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বার্তায় তিনি বলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এ জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আবারও নিশ্চিত করছি যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222