জনসভায় কলরব শিল্পী বদরুজ্জামান ; ‘রায়পুরা চরাঞ্চলবাসীর প্রতি বৈষম্য বন্ধ হোক’

by hsnalmahmud@gmail.com

রায়পুরা চরাঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে বৈষম্য নিরসনের দাবিতে জনসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা দক্ষিণ শাখা। এতে প্রধান অতিথির বক্তব্যে বৈষম্যমুক্ত রায়পুরা উন্নয়ন আন্দোলন এর সভাপতি মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘রায়পুরা চরাঞ্চলবাসীর প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করুন’। তিনি সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘চরাঞ্চলের দুই লক্ষ মানুষের জীবনের যেন কোন দাম নেই, তাদের সময়ের মূল্য নেই। এ অঞ্চলের হাজার হাজার প্রবাসী রক্ত পানি করে দেশে রেমিট্যান্স পাঠান, কৃষকরা ফসল উৎপাদন করে দেশের খাদ্য চাহিদা মেটান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এতকিছুর পরও এই অঞ্চলের মানুষ শান্তি ও উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত। স্বাধীনতার পর থেকে চরাঞ্চলের ছয় ইউনিয়নের জনগণ তাদের অধিকারের কথা বলে আসছেন, কিন্তু আজো এর বাস্তবায়ন হচ্ছে না। অতীতে যারা রায়পুরার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা প্রতিবারই চরাঞ্চলের মানুষের সাথে প্রতারণা করেছেন। নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছেন, পরে ভুলে গিয়েছেন। চরের মানুষ তাদের চেহারাও আর দেখতে পায় না।’

মুহাম্মদ বদরুজ্জামান আরও বলেন, ‘আমাদের নেতারা পরিকল্পিতভাবে চরাঞ্চলে ঝগড়া লাগিয়ে সুবিধা নেন। একদিকে লাশ পড়ে অন্যদিকে তারা হাতিয়ে নেন টাকা। টেঁটাযুদ্ধ, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ চরাঞ্চলের নিত্য ঘটনা। আমরা এই অপসংস্কৃতি বন্ধ চাই । এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কেউ যেন আমাদের নিয়ে স্বার্থের খেলায় মেতে উঠতে না পারে, আমাদের সবাইকে এ জন্য সজাগ ও সচেতন হতে হবে। একতার মাধ্যমে আমাদের দাবি আদায় করব এবং চরাঞ্চলে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করব।’

banner

রায়পুরা উন্নয়ন আন্দোলন এর সভাপতি মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান

মেঘনা নদীতে সেতু নির্মাণ, ৬ ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক থানা ঘোষণা, চাঁনপুর, চরমধুয়া ও মির্জাচর সংযোগ সেতু নির্মাণ, নদী ভাঙ্গন রক্ষায় টেকসই বেরিবাধঁ নির্মাণ এবং বৈষম্যমুক্ত রায়পুরা গঠনের দাবীতে আয়োজিত জনসভায় সাজেদুল্লাহ সায়েম, নুরে আলম সিদ্দিকী ও বরকত উল্লাহ রশিদীর পরিচালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা লিয়াকত আলী সায়দাবাদীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সহ সভাপতি ও মহিষাশুরা ইউনিয়ন চেয়ারম্যান মুফতি কাওছার আহমাদ ভুইয়া, বিএনপি নেতা এডভোকেট জসিম উদ্দীন আহমাদ, জনাব জসিমুদ্দীন জাহাঙ্গীর, রায়পুরা পূর্বাঞ্চল জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাহাঙ্গীর আলম, জনাব ফরিদ মিয়া, মিজান শিকদার, বিল্লাল হোসেন মাখন, দানা মিয়া, নুরুল হক মিয়া, হযরত আলী মাস্টার, ডাক্তার আক্তার মাস্টার, আলফাজ উদ্দীন মাস্টার, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা সাঈদ আহমাদ, মাওলানা সিরাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

জনসভায় চরাঞ্চলবাসীর উল্লিখিত দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়। ৩ মে থেকে ১০ জুলাই পর্যন্ত গণ সাক্ষর কর্মসূচি, ৮ থেকে ২৫ মে পর্যন্ত ছয় ইউনিয়নে মানববন্ধন, ২৬ জুন নৌ বিক্ষোভ, ১৫ জুলাই উপজেলা পরিষদে গণ অবস্থান ও স্মারকলিপি প্রদান, ২০ আগষ্ট মার্চ টু নরসিংদী ডিসি অফিস। এ সময়ে কাঙ্ক্ষিত দাবি পূরণ না হলে আরো বৃহৎ কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানানো হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222