‘প্রমাণ ছাড়া পাকিস্তানের ওপর দোষ চাপিয়েছে ভারত’

by Fatih Work

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। প্রতিবেশী দুই দেশের চলমান উত্তেজনাকর পরিস্থিতির ভেতর তিনি বলেছেন, ‘কাশ্মীর ইস্যুতে ভারত দ্রুত ও প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, যা অত্যন্ত দুঃখজনক।’

ডেইলি জং সূত্রে ২৬ এপ্রিল জানা গেছে, দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন, ‘অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ভারত পাকিস্তানকে দোষারোপ করেছে। কোনো ধরনের প্রমাণ ছাড়া এমন দায় চাপানো গ্রহণযোগ্য নয়।’

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, ‘পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদের শিকার। একদিকে অধিকৃত কাশ্মীরে নিরীহ মানুষের প্রাণহানি, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে বাড়তে থাকা সন্ত্রাসী হামলা, এই সব কিছুই দুঃখজনক ও উদ্বেগজনক।’

শহীদ আফ্রিদি আরও বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমাতে দ্বিপাক্ষিক কূটনৈতিক সংলাপই একমাত্র সমাধান হতে পারে। যুদ্ধের মাধ্যমে কোনো পক্ষই লাভবান হতে পারবে না।’

তিনি শেষে বলেন, ‘ক্রিকেটকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। খেলাধুলার মাধ্যমে শান্তি ও সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি হতে পারে।’

উল্লেখ্য, সম্প্রতি অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ২৬ জন পর্যটক নিহত ও ১২ জন আহত হয়েছেন।

সূত্র: ডেইলি জং।

এআইএল/

 

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222