ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান

by Nur Alam Khan

জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান এক জোরালো বক্তব্যে ভারতকে সতর্ক করে বলেছেন, যদি ভারত কোনো দুঃসাহসিক অভিযান চালায়, তবে পাকিস্তান ১৯৬৫ সালের যুদ্ধের মতোই জবাব দেবে। শনিবার লাহোরের ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান ময়দানে অনুষ্ঠিত “জাতীয় ফিলিস্তিন ও পাকিস্তান রক্ষা সম্মেলনে” তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বক্তব্যে তিনি বলেন, “সাহস থাকলে সামনে এগিয়ে আসুন; আমরা আপনাকে ১৯৬৫ সালের মতো জবাব দেব।”

বিজ্ঞাপন
banner

তিনি দাবি করেন, ভারত পাহেলগাঁও ঘটনার মতো ঘটনাকে অজুহাত বানিয়ে পাকিস্তানকে হুমকি দিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। তার মতে, পাকিস্তান এমন হুমকিতে ভীত নয় এবং প্রয়োজনে জবাব দিতে

মাওলানা ফজলুর রহমান তার বক্তব্যে গাজা ও ফিলিস্তিনের জনগণের দুরবস্থার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, “ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে। এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।”

তিনি আরও জানান, পাকিস্তানের জনগণ সবসময় ফিলিস্তিনিদের সংগ্রামের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি দখলদার ইসরায়েলকে ‘অবৈধ রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার সময় থেকেই ইসরায়েলের অস্তিত্ব মানে না।

ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে মাওলানা বলেন, “ইসরায়েল এখন শিশুদের হত্যার মাধ্যমে আত্মরক্ষার ভান করছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যা চালাচ্ছে।”

আন্তর্জাতিক বিচার ব্যবস্থার দ্বিমুখী আচরণ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যদি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তবে কেন তিনি এখনো মুক্তভাবে চলাফেরা করতে পারছেন? তিনি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডের উদাহরণ টেনে পশ্চিমা বিশ্বের নৈতিক দ্বৈতনীতির কঠোর সমালোচনা করেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222