মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৩

by Masudul Kadir

মেহেরপুর প্রতিনিধি :: মেহেরপুর শহরের ওয়াবদারমোড় এলাকায় বাস উল্টে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসছিলো। শহরের ওয়াবদারমোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক ইউটার্ন নিচ্ছিলো। এ সময় বাসটি একটি ইজিবাইককে জায়গা দিতে গিয়ে পাশের কেটি ডোবার মধ্যে পড়ে যায়। এতে অন্তত ১৩ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ববিতা খাতুন (৪৫), প্রিয়া খাতুন (১৮), সদর উপজেলার আশরাফুর, গ্রামের মিলন (১৮), চাঁদবিল গ্রামের রেনুয়ারা খাতুন (৫৪), জামাল উদ্দীন (৬৫) ও দক্ষিণ শালীকা গ্রামের ওসমানের (২৮) অবস্থা গুরুতর হলে, মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে বাসের নিচে কেউ পড়ে আছে কিনা তা এখনই বলা সম্ভব নয়। বাসটি ডোবা থেকে উদ্ধারের পর বাকিটা জানা যাবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222