অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

by Fatih Work

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২ অভিযান পরিচালনা করেছে তারাগঞ্জ থানা পুলিশ। অভিযানে শহিদুল ইসলাম নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম ৪নং হাড়িয়ারকুটি ইউনিয়নের ২নং ওয়ার্ড পতিত আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি কিসমত মেনানগর ইমামপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে।

শনিবার (৩ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারাগঞ্জ থানা পুলিশ নতুন মাদ্রাসা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, “অপারেশন ডেভিল হান্ট–ফেজ টু এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222