অবৈধ অনুপ্রবেশ: মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আটক

by Abid vs36

কক্সবাজার প্রতিনিধি: রাখাইন রাজ্যে সংঘাতের মুখে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে একজন বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য এবং অন্য দুজন মিয়ানমার জান্তা সরকারের পুলিশের কর্মকর্তা বলে নিশ্চিত করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন
banner

আটক ব্যক্তিরা হলেন— মিয়ানমারের মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, একই পুলিশ স্টেশনের সদস্য হেইন জাও এবং বুচিডং ৩ নম্বর বিজিপি ব্যাটালিয়নের সদস্য কিয়াও নাইং।

ঘটনার বিবরণ দিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সোমবার দুপুরের দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা সংলগ্ন নাফ নদী সাঁতরে বরফকল পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই তিন জন। বাংলাদেশ সীমান্তে পৌঁছানো মাত্রই সেখানে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে রাতভর বিজিবির হেফাজতে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে প্রবেশ করায় আটক তিন মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের কড়া নিরাপত্তায় কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222