আফগানদের বর্তমান জাতীয় ঐক্যের কোনো ঐতিহাসিক তুলনা নেই

by hsnalmahmud@gmail.com

আফগান জাতির বর্তমান সুদৃঢ় ঐক্য ও সংহতির ইতিহাসে কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সীমান্ত, জাতি ও গোত্রবিষয়ক মন্ত্রী মোল্লা নূরুল্লাহ নূরি। তিনি জানান, আমিরুল মুমিনিনের সাধারণ ক্ষমার একটি ঐতিহাসিক ডিক্রির মাধ্যমে দেশ থেকে জাতিগত, আঞ্চলিক ও ভাষাগত বিভাজন পুরোপুরি দূর করা সম্ভব হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) কাবুলের লয়া জিরগা হলে জাতীয় বিজয় দিবস বা ‘২৪ আসাদ’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

বিদেশে অবস্থানরত এবং নতুন করে স্বাধীনতার দাবি তোলা আফগান নির্বাসিত নেতাদের কড়া সমালোচনা করে নূরুল্লাহ নূরি প্রশ্ন তোলেন—দুই দশকের ভয়াবহ বিদেশি দখলদারিত্বের সময় এই কথিত স্বাধীনতার দাবিদাররা কোথায় ছিলেন?

তিনি বলেন, “তারা যদি সত্যিই দেশে টেকসই নিরাপত্তা ও ইসলামী শাসনব্যবস্থার প্রতিষ্ঠা চান, তবে দুটিই এখন আফগানিস্তানে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়েছে। তাই সব বিভেদ ভুলে সবার উচিত জাতীয় পুনর্গঠনে অংশ নেওয়া।”

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিদায় ও ইসলামিক আমিরাতের উত্থান ঘটে। আফগান সৌরবর্ষপঞ্জি অনুযায়ী দিনটি ছিল ২৪ আসাদ। ২০২২ সাল থেকে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘ফাতাহ দিবস’ বা ‘২৪ আসাদ’ হিসেবে পালন করে আসছে দেশটির সরকার।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222