আফগান দূতের সঙ্গে ওমানের নীতি কেন্দ্রের প্রধানের বৈঠক

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: ওমানে নিযুক্ত আফগানিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন মাস্কাট পলিসি সেন্টারের পরিচালক। বৈঠকে আঞ্চলিক অর্থনৈতিক অগ্রগতি, দ্বিপক্ষীয় সহযোগিতা ও যৌথ গবেষণা নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ওমানের রাজধানী মাস্কাটে আফগানিস্তানের ইসলামিক আমিরাত দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান হাফিজ ওমর ও মাস্কাট পলিসি সেন্টারের পরিচালক ইউসুফ আল বালুশির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আফগান দূতাবাসের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ।

বিজ্ঞাপন
banner

দূতাবাস সূত্রে জানা যায়, বৈঠকে হাফিজ ওমর আঞ্চলিক বিভিন্ন দেশের সঙ্গে আফগানিস্তানের সাম্প্রতিক দ্বিপক্ষীয় অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের মধ্যে চলমান বিভিন্ন যৌথ গবেষণা কর্মসূচি এবং এগুলোর ইতিবাচক প্রভাব সম্পর্কে ইউসুফ আল বালুশিকে অবহিত করেন তিনি।

অন্যদিকে, মাস্কাট পলিসি সেন্টারের প্রধান ইউসুফ আল বালুশি ওমান ও আফগানিস্তানের মধ্যে যৌথ কৌশলগত সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222