আরমানিটোলায় হাজী টাওয়ারে আগুন

by Fatih Work

পুরান ঢাকার আরমানিটোলা এলাকার বাবুবাজারে অবস্থিত হাজী টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ভবনটির ষষ্ঠ তলায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন
banner

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের প্রচেষ্টায় ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আগুন নেভাতে সদরঘাট ও সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি করে ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটসহ মোট ৯টি ইউনিট অংশ নেয়।

তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কেউ হতাহত হয়েছে কি না—এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222