আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি ২ সংগঠনের

by Fatih Work

গতকাল উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে যুব অধিকার পরিষদ নামে একটি সংগঠন। তারা দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদ এ দাবি জানায়।

বিজ্ঞাপন
banner

যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ বলেন, দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে।

অপরদিকে রাজধানীর দুর্নীতি দমন কমিশনের সামনে আসিফ মাহমুদ-মাহফুজ আলমের ১৭ মাসের সম্পদ-হিসাব প্রকাশের দাবিতে ‘ছাত্র-জনতার’ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তাদের দাবি, দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশ করতে হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222