ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে প্যারা কাউন্সিলর তৈরির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

by Fatih Work

নারীর ন্যায্য অধিকার রক্ষা এবং দাম্পত্য কলহ নিরসনের লক্ষ্যে ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে গত ১১ই জানুয়ারি একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল সমাজে দক্ষ প্যারা কাউন্সিলর তৈরি করা, যারা পরিবার ও দাম্পত্য জীবনে উদ্ভূত সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

উক্ত কর্মশালায় মোট তিনটি সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলোর বিষয়বস্তু ছিল দাম্পত্য কলহ নিরসন এবং পজেটিভ প্যারেন্টিং—যা বর্তমান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয় হিসেবে বিবেচিত। অংশগ্রহণকারীরা সেশনগুলোতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনা লাভ করেন।

বিজ্ঞাপন
banner

কর্মশালাটি পরিচালনা করেন প্রফেশনাল সাইকোলজিস্ট জনাব রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে অনার্স ও ডাবল মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে একই বিষয়ে এমফিল করছেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কাউন্সিলিং সেবা প্রদান করে আসছেন এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মান ও বিষয়বস্তুর প্রশংসা করেন এবং ভবিষ্যতে ইনসাফ ফাউন্ডেশনের এমন উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

ইনসাফ ফাউন্ডেশন ভবিষ্যতেও পরিবার, নারী ও সমাজকেন্দ্রিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাবে বলে জানানো হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222