ইরানে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

by hsnalmahmud@gmail.com

ইরানে নতুন দফায় যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, আজ ইএসটি (EST) সময় সকাল ৬টা থেকে (গ্রিনিচ মান সময় ১৩:০০) তারা ইরানের ওপর নতুন দফায় হামলা শুরু করেছে।

বিজ্ঞাপন
banner

বুধবার বিকেলে সাড়ে চারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সেন্টকম জানিয়েছে, ‘হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর জন্য ইরানি বাহিনী যেসব সামরিক সক্ষমতা ব্যবহার করে আসছিল, তা আরও দুর্বল করে দেওয়ার লক্ষ্যেই এই হামলাগুলো চালানো হচ্ছে।’

উল্লেখ্য-টানা পঞ্চম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ইরানের ৭ সেনাসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ ইরানে বিগত কয়েক দিনের হামলায় ৩০ জনের বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন অন্তত ২৬০ জন। সূত্র: আল-জাজিরা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222