ইসরায়েলের কাছ থেকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা নিল ইউক্রেন

by Fatih Work

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এক মাস আগে তাদের দেশ যুক্তরাষ্ট্রনির্মিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কাছ থেকে গ্রহণ করেছে। চলতি শরতে আরও দুটি ব্যবস্থা সরবরাহ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গেছে, জেলেনস্কি সাংবাদিকদের জানান, প্যাট্রিয়ট সিস্টেম ইতোমধ্যে এক মাস ধরে ইউক্রেনে সক্রিয় রয়েছে এবং এর মাধ্যমে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

শীতকাল সামনে রেখে ইউক্রেন আশঙ্কা করছে, রাশিয়া তাপ সরবরাহ অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তাই প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে নিউইয়র্ক থেকে ফেরার পথে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইসরায়েল শুরুতে নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল। তবে রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা এবং গাজা যুদ্ধ প্রসঙ্গে মস্কোর ইসরায়েলবিরোধী অবস্থানের কারণে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।

জেলেনস্কি আরও জানান, সেপ্টেম্বর ও অক্টোবরে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অস্ত্র ক্রয় নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ পরিকল্পনার আওতায় ওয়াশিংটন থেকে প্রায় ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার ইচ্ছা রয়েছে কিয়েভের।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222