উচ্ছেদ করা হলো রাজিব শাহের আখড়া

by Fatih Work

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে তোলা রাজিব শাহের কথিত ‘আখড়া’ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৬ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানা পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ সমন্বয়ে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ত্রিপলের ছাউনি দিয়ে তৈরি ‘নামাজের জায়গা’ নামক ওই অবৈধ কাঠামোটি গুঁড়িয়ে দেয়।

বিজ্ঞাপন
banner

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্যানের মূল চত্বরের ভেতরে পলিথিন ও ত্রিপল দিয়ে ঘেরা একটি জায়গা তৈরি করা হয়েছিল, যার পাশে রাখা ছিল ওজুর জন্য পানির ড্রাম। একটি ঝুলন্ত কাগজে লিখে দেওয়া হয়েছিল ‘নামাজের জায়গা’। গত শুক্রবার দুপুরে সেখানে বেশ কিছু লোককে সমবেত হয়ে নামাজ আদায় করতেও দেখা যায়। অনুসন্ধানে জানা যায়, রাজিব শাহ নামের এক ভবঘুরে ব্যক্তি নিজেকে প্লাস্টিক সংগ্রাহক পরিচয় দিয়ে এই স্থাপনা গড়ে তোলেন। পরবর্তীতে মসজিদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

উচ্ছেদ অভিযানের বিষয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার নজরুল ইসলাম খোকন জানান, উদ্যান প্রাঙ্গণে অবৈধভাবে এই অস্থায়ী ছাউনি তোলার পর রাজিব শাহকে স্বউদ্যোগে সরে যাওয়ার জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। সেই নির্ধারিত সময়সীমা শনিবারই অতিক্রান্ত হয়। সে স্বেচ্ছায় এটি না সরানোর কারণে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222