রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামি গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. আমিনুল ইসলাম রাজু (৩৮), ২। মো. সাদ্দাম হোসেন (২৪), ৩। টুটুল আহম্মেদ (২৬), ৪। মো. রোমান কাউসার (২৩), ৫। মো. সজিব (২২), ৬। মো. দুলাল (৪৫), ৭। মোহাম্মদ শহিদুল্লাহ (৪৮), ৮। হরিদাস (৩৮), ৯। মো. নাঈম (১৯), ১০। ওয়ালিউল ইসলাম আরিফ (১৯), ১১। মো. সিফাত (২৫), ১২। মোরশেদ (২৫), ১৩। মো. সাজ্জাদ ভূইয়া (১৯), ১৪। মো. ফারুক মিয়া (২৮), ১৫। মো. সেলিম মিয়া (৫৫), ১৬। মো. সুমন (২৯), ১৭। মো. কালু মিয়া ওরফে মমিন (২৮), ১৮। মো. মিলন (৫০) ও ১৯। মো. মোশারফ (২৮)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএআর/
